লিটল ম্যাগাজিন
রাজীব সিংহ
বন্ধুবিয়োগ অথবা ভেঙে যাওয়া যৌথস্বপ্নগুলি
তারের বিদ্যুতের মতো সঞ্চরমান থাকে তার শরীর-এঞ্জিনে...
বিফলতার ধূসর আগুনে জ্বালা করে দুইচোখ,
ক্রমশ কবিতা-অক্ষম হয় দুইহাত :
চেনাপথের মাঝখানে থেমে থাকে বৃষ্টিভেজা ট্রাম--
রেলিংতোলা খাটের মধ্যে থেকে দেখি হসপিটালের সিলিং,
সিলিঙের ফ্যানগুলি অথবা
দূরের পুরনো বাড়িদের শরীর ঘিরে বৃষ্টি...
টেবিলের চেনা-চোখ চেনা-গানগুলি
ফিরিয়ে রাখে মুখ;
বাংলা কবিতার মেন রোড ধরে হেঁটে যায় দুই প্রাচীন বন্ধুতা--
কবি ও সম্পাদকের
(কেরিয়ারগ্রাফথেকে)
Saturday, July 3, 2010
Friday, July 2, 2010
আরশি ----------সুতপা ভট্টাচার্য্য বারুই
এখানে আমার সাথে আমি
নিভৃতে আলাপ সারি ।
প্রশ্ন করিনি কোনদিন
নামধাম কুল পরিচয়
ক’কাঠার ঘরবাড়ি ।
নেহাতই অভ্যাস বশে
মুখোমুখি শুধু পরস্পর
বসে থাকা, চেয়ে থাকা
কিছু ক্ষণ মৌনমুখর ।
অঙ্গবিভঙ্গ জুড়ে
পরিচিত শিরা উপশিরা
এমন কি কোমরের তিল ।
আতিপাতি খুঁজে ফিরি
আরও কিছু ভীষণ অমিল।
পারদ-প্রলেপ ক্ষয়ে ক্ষয়ে
অবশষে কঙ্কালসার
আমৃত্যূ পরিচিত বটে
সখ্যতা ছিলনা দুজনার।
Subscribe to:
Posts (Atom)